• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু ৩ দিনের রিমান্ডে

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৬:০৪
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৬:০৪

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় আটক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ।

জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।