• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ওবায়দুল কাদেরের সমালোচনা প্রসঙ্গে মুখপাত্র, ‘জাতিসংঘের সমালোচনা নতুন নয়’

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১০:৪৫
আপডেট: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১০:৪৫

ওবায়দুল কাদেরের সমালোচনা প্রসঙ্গে মুখপাত্র, ‘জাতিসংঘের সমালোচনা নতুন নয়’

নিউজ ডেস্ক

সম্প্রতি জাতিসংঘকে নামকাওয়াস্তে উল্লেখ করে বাস্তবে সংস্থাটির কোনো কার্যকারিতা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূলত গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের দেওয়া বিবৃতির সমালোচনা করে তিনি বলেছিলেন, “জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝেমধ্যে সুন্দর ভাষায় আপন মনের মাধুরি মিশিয়ে ভালো ভালো কথা বলেন। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া তাদের আর কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।”

এ বিষয়ে প্রশ্ন করা হলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, “জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়।”

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ নভেম্বর) নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী আরও প্রশ্ন করেছিলেন, “৮,০০০ জন বিরোধীদলীয় বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হওয়ার বিষয়ে আপনাদের অবস্থান কী?”

জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশে গণগ্রেফতার এবং দেশটির সাধারণ পরিবেশ নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।