• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুলশানে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৩:০৪
আপডেট: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৩:০৪

গুলশানে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে তৃতীয় দফা অবরোধের ১ম দিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) গুলশান-১ গোলচত্বর থেকে গুলশান-২ সড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়।

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।

গুলশানে আজকের মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, সাইফুল ইসলাম সিয়াম, সুরুজ মন্ডল, মো. মহিউদ্দীন, মেহেরাব মাহবুব মাহি, আলী হাওলাদার, জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, খায়রুল আলম সুজন, মশিউর রহমান মামুন, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান মারজান, আশিক আহমেদ, মো. জহিরুল ইসলাম, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, তন্বী মল্লিক, রাকিবুল ইসলাম রোকন, মৌসুমী হক মৌ, মো. হাসান, মো. মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার, কবির হোসেন ফকির, শেখ মো. নুরুল্লাহ, জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা, তানভীর আল হাদী, ওমর ফারুক মামুন, জি এম ফখরুল হাসান, মিনহাজ আহমেদ প্রিন্স, রিয়াজ হোসেন, রিয়াজুল হাসান বাপ্পী,তানভীর আহমেদ তানু, আরিফ আহমেদ রনি, শাকিল আহম্মেদ , সাজিদ হাসান, ফকির ইব্রাহীম, আরিফ হাসান, খলিলুর রহমান খান সম্রাট, কাজী আজহার হোসেন, আমির হামজা রাজুসহ বিভিন্ন ইউনিট নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তৃতীয় ধাপে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনের আজ বুধবার ১ম দিনে রাজধানীর আগারগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেনের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com