• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাবার জানাজায় যাওয়া হলো না রিমান্ডে থাকা ছাত্রদল নেতারj

প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১:৩৭
আপডেট: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১:৩৭

বাবার জানাজায় যাওয়া হলো না রিমান্ডে থাকা ছাত্রদল নেতারj

নিউজ ডেস্ক

বাবার মৃত্যুতেও জামিন পাননি ছাত্রদল নেতা কামরুল হাসান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।

গত ১৩ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় অবরোধের মিছিলকালে তিনজনকে আটক করা হয়। পরে গুলশান থানার একটি পুরোনো মামলায় কামরুল হাসানসহ অন্যদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতেই আছেন।

বৃহস্পতিবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল হাসানের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা কবিরুল হক। তিনি ইন্সপেক্টর হিসেবে ২০০৮ সালে অবসরে যান। ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে ও রিমান্ডে নেওয়া হয়েছে সংবাদ শোনার পর কবিরুল হক হার্ট অ্যাটাক করেন বলে জানিয়েছেন কামরুল হাসানের ছোট ভাই মেহেদী হাসান।

তিনি জানান, সকালে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সিলেটে ছুটে যান। তার অন্যান্য আত্মীয়-স্বজনরা মিলে কামরুল হাসানের জামিনের জন্য আবেদন করলেও আদালত তা না মঞ্জুর করেন। কামরুল হাসান তাদের পরিবারের বড় সন্তান। কিন্তু বাবার শেষ মুখ দেখাটাও তার হলো না। কবরে মাটিও দিতে পারলেন না। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ভাইয়ের এ অবস্থায় পুরো পরিবার ভেঙে পড়েছে।

কামরুল হাসানের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএম আদালতে তার জামিনের জন্য আবেদন করা হলেও তা নামঞ্জুর করেছেন বিচারক। এটা অমানবিক।