• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

হরতালের শেষ দিনে নগরীতে মহানগর যুবদলের পিকে টিং মিছিল

প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৭:৩৬
আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ৭:৩৬

হরতালের শেষ দিনে নগরীতে মহানগর যুবদলের পিকে টিং মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি কেন্দ্র আহুত টানা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল।

সোমবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর দরগাগেইট এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, চমক দে পল্লু, শাহেদ আহমদ, শাহেল রহমান, রিপন চৌধুরী, কাছা মিয়া, সিহাব খান, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, ছবরুল ইসলাম নেপুর ,শিপলুজ্জামান, রাজু আহমেদ, সামাদ হোসেন সাজু, সাইফুল ইসলাম, তুহিন আহমদ, জুনেল আহমদ, আব্দুল আলিম, মুজিবুল হক রাহাত, হাসান আহমদ রুমেল, সালেক খান, বলিক হুসেন, আবুল হোসেন, বাবলা আহমদ, সুয়েব আহমেদ, লায়েক আহমদ, পারভেজ আহমেদ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন হৃদয়, তানজিম লিটন ও মো. সামসুল ইসলাম প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে বাকশালীদের ক্ষমতায় নিতেই দলদাস নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। কিন্তু এদেশে আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যুবদল নেতাকর্মীদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com