• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

জীবনে ২০ বার প্রেমে পড়েছেন নুসরাত ফারিয়া

প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৭:২৭
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৭:২৭

জীবনে ২০ বার প্রেমে পড়েছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ৩০ বছরের জীবনে ২০ বার প্রেমে পড়েছেন তিনি। এ কথা অকপটে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক বিনোদনমূলক অনুষ্ঠানের অতিথি হয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন ফারিয়া। এ সময় নানা কথায় কথায় একাধিক প্রেম নিয়েও মুখ খুলেছেন তিনি।

নুসরাত ফারিয়া জানান, জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন তিনি। প্রেমের বিষয়ে উপস্থাপিকার প্রশ্নের উত্তরে এই কথা বলেন অভিনেত্রী।

জীবনের প্রথম পাওয়া প্রেমের চিঠিতে কী লেখা ছিল- সেটিও মনে আছে নুসরাতের। জানালেন, সেটি ছিল একটি গান। ‘লিভিং অন অ্যা জেট প্লেন’-পুরো গানটি লিখে পাঠিয়েছেন তাকে।

ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।