• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি তার কথা রাখবে : জাপা

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১০:৪২
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১০:৪২

অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি তার কথা রাখবে : জাপা

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী।

অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কথা তারা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে অত্যন্ত উদগ্রীব হয়ে উঠেছে।’

রোববার (২৬ নভেম্বর) সকালে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মুজিবুল হক বলেন, যারা দলকে সমর্থন করেন তারা দলের মনোনয়ন ফরম নিয়েছেন এবং তাদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। তাদের মধ্য থেকে মনোনয়ন বোর্ড ঠিক করবে কারা টিকিট পাবে।

আগামীকাল বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মুজিব বলেন, জাপা প্রায় ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে।

আজ সকাল ১১টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে সাক্ষাৎকার সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশীদসহ আরো অনেকে।

সূত্র : ইউএনবি