• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৫
আপডেট: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৫

ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানসহ ৫ জন নেতা উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।