• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পাতানো নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে চাইছে সরকার: নুর

প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ১২:০২
আপডেট: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ১২:০২

পাতানো নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে চাইছে সরকার: নুর

নিউজ ডেস্ক
সরকার বিরোধী রাজনৈতিক দল-উন্নয়ন সহযোগী রাষ্ট্র সরকার কারও কথা শুনছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, তারা বিরোধী দল বিহীন কম্বোডিয়া মার্কা নির্বাচন করতে চাইছে। বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা-মামলার মাধ্যমে রাজনীতির মাঠ শূন্য করে পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করতে চাইছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর পানির ট্যাংকি থেকে পল্টন এলাকা প্রদক্ষিণ করে ‘শিকল ভাঙার গান’ শিরোনামে কবি কাজী নজরুল ইসলামের অমর গানের মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এতে অংশ নিয়ে নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, শুধু বিদেশিদের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে। এ আন্দোলনে পেছনে ফেরার কোনো সুযোগ নেই, রাজপথে আন্দোলনের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বঙ্গবন্ধুর সময়ে ৭৪-এ, এমনকি ৯০-এ এরশাদের সময়েও প্রতিবাদী গান, কবিতা লেখা হতো। আর আজ কবি, শিল্প, সাহিত্যিকরা গোলামির দাসত্ব বরণ করছে, দালালি করছে।