• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-র‍্যাব মোতায়েন

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৫
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-র‍্যাব মোতায়েন

নিউজ ডেস্ক
অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার (৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ১৩২টি টহল দলসহ সারাদেশে ৪২৪টি টহল দল মোতায়েন রয়েছে।