• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শাহজাহানের নির্বাচনী কার্যকলাপে জড়িত বিএনপির ২ নেতা বহিষ্কার

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৩
আপডেট: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৩

শাহজাহানের নির্বাচনী কার্যকলাপে জড়িত বিএনপির ২ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন কাঁঠালিয়া উপজেলার বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদার।

সোমবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। এছাড়াও ওই সভায় জাকির হোসেন কবির হাওলাদারকে উপস্থিত থাকতে দেখা যায়।