• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা দুলু

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৩
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৩

জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা দুলু

নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মুক্তি পান।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার তাকে জামিন দিয়ে রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর রাতে দুলুকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়। বাড্ডা থানায় নাশকতার অভিযোগে করা মামলায় পরদিন তাকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে বিএনপির এই নেতা কারাবন্দি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।