নিউজ ডেস্ক
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোহন’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০।
বুধবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এক ক্ষুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করে র্যাব-১০।
এই বিষয়ে বিশ্বস্ত এক সূত্র জানায়, গ্রেফতার ব্যাক্তি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক।
সূত্রটি আরও জানায়, বিস্তারিত পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানানো হবে।

