• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সত্যি কি বিচ্ছেদ হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার?

প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৫
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৫

985 2

সত্যি কি বিচ্ছেদ হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার?

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। প্রায় ১৬ বছরের দাম্পত্যে হঠাৎ চিড় ধরেছে। বিয়ের পর থেকেই যে কোনো অনুষ্ঠানে সব সময় জোড়া দেখা গেছে তাদের। কিন্তু গত কয়েক মাসে যেন বদলে গেছে বচ্চন পরিবারের অন্দরের চিত্র।

বদলে যাচ্ছে বচ্চনদের সমীকরণ। দিন দিন যে আরও জোরালো হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা। এর মাঝে অবশ্য ভাগ্নে অগস্ত্য নন্দর প্রথম ছবি ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। কিন্তু সেখানেই মিলল বড় ইঙ্গিত, বিয়ের শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন প্রাক্তন বিশ্বসুন্দরী!

২০০৭ সালে বিগ বি-পুত্র অভিষেকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তারপর থেকে অনামিকায় অভিষেকের দেওয়া বহুমূল্যের হীরের আংটি ছিল তার সঙ্গী। মাঝে মধ্যে অবশ্য নোয়া পরতেও দেখা যেত তাকে। কিন্তু এ বার দ্য আর্চিজ এর প্রিমিয়ারে এসেছিলেন ঐশ্বরিয়া।

সেখানেই দেখা গেছে অভিনেত্রীর আঙুল থেকে উধাও বিয়ের আংটি। বিয়ের পর থেকে কখনও আংটি খোলেননি অভিনেত্রী। শুটিং থাকলেও আংটির অবস্থান বদল হয়নি। কিন্তু এ বার হঠাৎ কী হলো?

যদিও সম্প্রতি, বিয়ের আংটিও খুলে ফেলেন অভিষেকও। মুম্বাইতে একটি অনুষ্ঠানে জুনিয়র বচ্চনের আঙুলে দেখা মেলেনি বিয়ের স্মৃতির। এ বার কি তা হলে স্বামীর দেখানো পথেই হাঁটলেন ঐশ্বরিয়া? তাদের সম্পর্কে কি সত্যি চিড় ধরেছে! সত্যি কি আর বচ্চন বৌ হয়ে থাকতে চাইছেন না প্রাক্তন বিশ্বসুন্দরী?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com