নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।দেশবাসীকে শান্তি পূর্ণ ভাবে এই অবরোধ কর্মসূচি পালন করার আহ্বান জানাই।

