• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পরামর্শ ও সেলাই প্রশিক্ষন প্রজেক্ট শুরু

প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৯
আপডেট: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৯

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পরামর্শ ও সেলাই প্রশিক্ষন প্রজেক্ট শুরু

প্রেস বিজ্ঞপ্তি

নিউহ্যাম থেকে পরিচালিত ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ৬ মাসব্যাপী সেলাই প্রশিক্ষন ও কমিউনিটি প্রশিক্ষন প্রজেক্ট শুরু করেছে। 

সংস্থার স্ট্রাটফোর্ড সেন্টারে সপ্তাহে ২ দিন সেলাই প্রশিক্ষন ও ১ দিন কমিউনিটি এডভাইস সেশন চলবে। এই প্রজেক্ট অনুদান করছে ন্যাশনাল লটারীর কমিউনিটি ফান্ড।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের  চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, এই প্রজেক্টের মাধ্যমে নারীদের সেলাই প্রশিক্ষন দিয়ে দক্ষ করে তোলা হবে। এছাড়া যারা কষ্ট অব লিভিং ক্রাইসিসে ভুগছেন তাদের জন্য নানা পরামর্শ দেয়া হবে। এজন্য আমাদের দক্ষ এডভাইজার থাকবে। ১৫ ডিসেম্বর থেকে প্রজেক্ট শুরু হবে। কেউ এই প্রজেক্টে অংশ নিতে চাইলে ব্রিটিশ  বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে যোগাযোগ করতে পারবেন।

খসরুজ্জামান খসরু
চেয়ারম্যান

ব্রিটিশ  বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট