• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৭
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৭

নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি

নিউজ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, ‘রক্তদাতারা নীরবে-নিভৃতে মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়ে যাচ্ছেন। তারা কোনো কিছুর বিনিময়ে এ কাজ করে না। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের ঋণের প্রতিদান হয় না।’

তিনি বলেন, ‘করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় হয়েছিল, তখন বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে জীবন রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এ সময় দেশ ও সাধারণ মানুষের জন্য কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজীবন রক্তদাতা হিসেবে পাঁচ শতাধিক নিবন্ধনকৃত ডোনারদের নিয়ে এই রক্তদান কর্মসূচির উদ্বোধন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।