• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

নিজের বহিষ্কার নিয়ে মুখ খুললেন সৈয়দ ইবরাহিম

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৫:২৭
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৫:২৭

969696

নিজের বহিষ্কার নিয়ে মুখ খুললেন সৈয়দ ইবরাহিম

নিউজ ডেস্ক

বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন কমিটি গঠন ও দল থেকে বহিষ্কারের বিষয়ে মুখ খুললেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নির্বাচনে যাওয়া নিয়েও কথা বলেছেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমি জানতে পারলাম কতিপয় ব্যক্তি কল্যাণ পার্টির নাম ভাঙিয়ে, কল্যাণ পার্টির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি সাজিয়ে বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছেন। সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পারলাম, কল্যাণ পার্টির কতিপয় ব্যক্তি নাকি আমাকে কল্যাণ পার্টি থেকে বহিষ্কার করেছে। কল্যাণ পার্টির প্যাড বানানো মহা কঠিন কাজ না। এটা যে কেউ বানাতেই পারে। কল্যাণ পার্টির নির্বাহী সদস্যদের নাম তারা তালিকা ধরে ধরে টাইপ করতেই পারে। তাদের স্বাক্ষরবিহীন বিবৃতি গ্রহণযোগ্য হবে কিনা এটা আপরাই বিবেচনা করবেন।

সোমবার (১১ ডিসেম্বর) কল্যাণ পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সৈয়দ ইবরাহিম বলেন, তারা গঠনতন্ত্রবিহীন একটা বিবৃতি দিয়েছে। আমি দুঃখের সাথে বলছি, আমার কিছু সাবেক সহকর্মী বিভ্রান্ত হয়ে এই বিবৃতি দিয়েছে। তাদের বাক্যগুলো শুদ্ধ হয়নি, ব্যাকরণ সঠিক হয়নি, বক্তব্যটাও ঠিক নেই। যাদের নাম দেওয়া হয়েছে তারা এটা জানেও না। তাদের অনেকেই আমাকে জানিয়েছেন, ‘এটা আমরা জানি না।’ আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না। তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের মধ্যে কেউ কেউ থাকতেই পারেন যারা নির্বাচনে যাওয়ার বিষয়টা পছন্দ করেননি। এটা থাকতেই পারে, আমরা তাদের স্যালুট জানাই। তাদের আলাদা মত থাকতেই পারে। তাদের প্রতি আহ্বান, কল্যাণ পার্টি ভালো না লাগলে অন্য কোথাও চলে যান।

তিনি আরও বলেন, যারা নতুন কমিটি করেছেন তাদের মধ্যে বেশিরভাগ নামই আমাদের আগের কমিটিতে আছে। তাদের অনেকেই আমাকে জানিয়েছেন, তারা এই কর্মের সাথে জড়িত না। তাদের অনুমতি না নিয়েই এখানে তাদের নাম যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আলাদা একটা বলয় আছে। তাদের কিছুসংখ্যক দণ্ডিত অপরাধী আছেন। আমি আইনের আশ্রয় নিলে তারা দণ্ড ভোগ করা শুরু করে দেবেন।

প্রসঙ্গত, কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করে একাংশ দলটির নতুন কমিটি গঠনের কথা জানায় গত রোববার (১০ ডিসেম্বর)। তাতে দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com