• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশে যেতে বাধা

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৪:৪১
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৪:৪১

হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশে যেতে বাধা

নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশনে তাকে আটকে দেয়া হয় বলে মানবজমিনকে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

হাফিজ উদ্দিন আহমেদ জানান, চিকিৎসার জন্য আজ দুপুর ১২টার দিকে তিনি বিমানবন্দরে যান। তার আজকে দিল্লি যাওয়ার কথা ছিলো। দিল্লি যাওয়ার জন্য তার ফ্লাইট ছিলো দুপুর আড়াইটায়। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত দেয়া হয়েছে।

আগামীকাল বুধবার দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাটুর অপারেশন অপারেশন করার কথা ছিলো বলেও জানান হাফিজ উদ্দিন।