• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

১০ মামলায় জামিন চেয়েছেন মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ২:২৮
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ২:২৮

১০ মামলায় জামিন চেয়েছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
পুলিশ কনস্টেবল হত্যাসহ পৃথক ১০ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন।
পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এ মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

এদিকে আদালতে সাধারণ নিবন্ধন শাখা সূত্র বলছে, মির্জা ফখরুল ১০ মামলার এজাহারনামীয় আসামি হলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন, তাকে গ্রেপ্তার না দেখানো হলেও আমরা জামিন চেয়ে আবেদন করেছি।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ শে অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।