• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, লাগানো হচ্ছে মাইক

প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ২:২২
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ২:২২

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, লাগানো হচ্ছে মাইক

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবসে বিএনপির কেন্দ্র ঘোষিত বিজয় র‌্যালিতে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। লাগানো হচ্ছে মাইক। র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য আনা হয়েছে পিকআপ ট্রাক।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় বিজয় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা থেকেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে আসতে থাকেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।

র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে শেষ হবে মালিবাগে গিয়ে।

এদিকে বিজয় র‌্যালিকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।