মো: সাইফুল ইসলাম সুলতান, মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি:: সাড়া দেশের ন্যায় পটুয়াখালী’র মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত সাড়া দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, কুঁচকাওয়াজ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইমরান জাহিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. মো. আবদুর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

