• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সোহেল-নজরুল-রাশেদের নেতৃত্বে রাজধানীতে মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১:৪৬
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১:৪৬

সোহেল-নজরুল-রাশেদের নেতৃত্বে রাজধানীতে মিছিল

নিউজ ডেস্ক
সরকার পতন, ঘোষিত তফসিল বাতিল, তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার সকল নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবিতে সোহেল-নজরুল-রাশেদের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বিএনপি মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান হোসেল, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাশেদ সরকারের নেতৃত্বে মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।