• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমি গ্রেপ্তার হইনি : মুজিবুল হক চুন্নু

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৯:৩১
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৯:৩১

আমি গ্রেপ্তার হইনি : মুজিবুল হক চুন্নু

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়নি। এটি একটি অপপ্রচার। ভুয়া সংবাদ। বদ উদ্দেশ্য থেকে এসব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

বুধবার (২০ ডিসেম্বর) তাকে গ্রেপ্তারের গুজবের প্রেক্ষিতে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে আমাকে কেন গ্রেপ্তার করা হবে। এর পেছনে কোনো বদ উদ্দেশ্য আছে। এসব ছড়িয়ে আমাকে নির্বাচন থেকে নিবৃত করা যাবে না।

নির্বাচন একটি চ্যালেঞ্জিং গেম একথা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে নির্বাচনে আমরা ভালো ফলাফল করব। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় কিশোরগঞ্জ-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, আমি সাধ্যমত এলাকার উন্নয়ন করেছি। সমস্যা নিয়ে সংসদে কথা বলেছি। আশাকরি এলাকার ভোটারদের সমর্থন পেলে এবারও ভালো ফলাফল করব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com