• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জয়পুরহাটে অবরোধ সমর্থনে মশাল মিছিল

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ১১:২৮
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ১১:২৮

জয়পুরহাটে অবরোধ সমর্থনে মশাল মিছিল

জয়পুরহাট প্রতিনিধি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে শহরের জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এই মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, জেলা যুব দলের সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, সোহরাব ইসলাম ইমন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন দোলন প্রমুখ।