• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শামীম ওসমানের প্ৰতিধ্বন্দ্বি প্রার্থী সমর্থকদের উপর হামলা আহত-৬

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:৪২
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:৪২

শামীম ওসমানের প্ৰতিধ্বন্দ্বি প্রার্থী সমর্থকদের উপর হামলা আহত-৬

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের একতারা প্রতীকের লিবারেল ইসলামিক জোটের প্রার্থী সেলিম আহমেদ ও তার নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে ফতুল্লার কাঠেরপুল এলাকায় প্রার্থী তার দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরনের সময় ওই হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থীসহ তাদের অন্তত ৬জন নেতাকর্মী আহত হয়।
লিবারেল ইসলামিক জোটের প্রার্থী সেলিম আহমেদ জানান, একতারা মার্কা পেয়ে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছি। শুক্রবারও সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারনা চালায় এবং লিফলেট বিতরন করি। এদিন রাতে কুতুবআইল কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরনের সময় স্থানীয় আবজাল মিয়া ও তার ছেলে ইমরানসহ অন্তত ২০/২৫জনের একটি দল এসে আমাদের পথরোধ করে। তখন আমাদের দলীয় নেতাকর্মীদের লিফলেট বিতরনে বাধা দেয়। এতে প্রতিবাদ করলে তারা আমাদের ৬জন নেতাকর্মীকে এলোপাথারী মারধর করতে থাকে। তখন আমাদের নেতাকর্মীদের উদ্ধার করতে গেলে তারা আমাকেও মারধর করে রক্তাক্ত করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। ওইসময় পুলিশ দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চাজ নূরে আজম জানান, তাৎক্ষনিকই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা হামলা চালিয়েছে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।