• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৪:০৮
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৪:০৮

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
অসহযোগের পক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।