• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অপহরণের মামলায় সিআইডির দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৭
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৭

অপহরণের মামলায় সিআইডির দুই সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
অপহরণের মামলায় সিআইডিতে কর্মরত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানী ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। গ্রেপ্তারকৃতরা হলেন কনস্টেবল সাঈদ ও এসআই রেজাউল।

হারুন অর রশীদ বলেন, ‘ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ভাটারা থানায় করা এক ভুক্তভোগীর মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।’