• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীর বেইলী রোডে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৪৩

রাজধানীর বেইলী রোডে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সংঘাতের হাত থেকে দেশ রক্ষায় নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগের সমর্থনে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) বেইলী রোডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে সবাইকে সরকার পতনের একদফা দাবিতে রাজপথে নামার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ- তথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহ-ক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহ-ক্ষুদ্র ও কুঠির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-গ্রাম সরকার সম্পাদক মহিনউদ্দিন রাজু, সহ-মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সহ-পাঠাগার সম্পাদক সাজিদ হাসান বাবু, সদস্য মিজানুর রহমান সুমন, আনোয়ার হোসেন জনি, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূঁইয়া, যুবদল নেতা রাশেদ আল আমিন শুভ, নজরুল ইসলাম, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল প্রমুখ।