• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩

সিলেটে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গণসংযোগ কর্মসূচীর ৩য় দিনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর গাজী বুরহান উদ্দীন রোডে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় ছাত্রদল নেতারা বলেন, এই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশের ‘গণতন্ত্রকে হত্যা করে’ এখন নির্বাচনের নামে নাটক চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না, এটি এখন সর্বজন স্বীকৃত। ডামী এই প্রহসনের নির্বাচন এখন ড্যাম নির্বাচন হিসাবে জনগণ আখ্যা দিচ্ছে। তাই এ দেশকে বাঁচাতে হলে ‘ফ্যাসিস্ট সরকারের’ পতনের জন্য চলমান অসহযোগ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।