• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি-জামায়াত সারা বিশ্বে টাকা দিয়ে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৪
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৪

বিএনপি-জামায়াত সারা বিশ্বে টাকা দিয়ে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা- আখাউড়া) আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যখনই ভোট হয় তখনই বিএনপি-জামায়াত ভোট থেকে সরে যায়। কারণ তারা দেশের মানুষের উন্নয়ন ও সুখ শান্তি চায় না। এখন তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সারা বিশ্বে টাকা বিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

তিনি বলেন, ‘যে বাংলাদেশকে মিসকিন আর তলাবিহীন ঝুড়ি বলা হত, সে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে গেছেন। এরই ধারাবাহিকতা বজায় রাখতেই ৭ জানুয়ারি ভোটের প্রয়োজন।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পশ্চিম ইউনিয়নের আকছিনা বাজার মাঠে নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরেও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোনো রাজনৈতিক দল বা কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের মানুষ ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ প্রতিনিধি বেছে নিবে। যদি বাংলাদেশের ভূখণ্ডে কেউ অপরাধ করে বাংলাদেশের আইনে তার বিচার অবশ্যই হবে।’ পরে তিনি ভোটারদের আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীককে জয়ী করতে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজি হাক্কানিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।