• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৭:২৪
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৭:২৪

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২৯ ডিসেম্বর) বিকেলে শহরের ময়নার পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দু’বারের সাবেক কাউন্সিলর। পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল বলেন, একাধিক মামলা দিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার ভয় দেখিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।