• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরিশালে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ, গ্রেফতার ১

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৮:২০
আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৮:২০

9888859

বরিশালে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ার লক্ষে ও নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ ৭ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচন ভোট বর্জনে আহ্বান জানিয়ে বরিশাল নগরীর বিভিন্নস্থানের ব্যবসায়ি, পথচারী ও যানবাহনে লিফলেট বিতরণ করে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও হিজলা-মেহেন্দিগঞ্জের সাবেক সংসদ সদস্য মেজবা উদিন ফরহাদ-সহ বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবুর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নগরীর কালিবাড়ি সড়ক, হাসপাতাল সড়ক-সহ বিভিন্নস্থানের ব্যবসায়ী ও পথচারী এবং যানবাহনে লিফলেট বিতরণকালে ভোট বর্জনের আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ৯টায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল-সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নগরীর বাংলাবাজার থেকে শুরু করে পুলিশ লাইন সড়ক জেলা স্কুল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেন।

985 10

এছাড়া কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে হাসপাতাল সড়ক এলাকায় বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি অ্যাড. এইচ এম তছলিম উদ্দিনের নেতৃত্বে বরিশাল জেলা যুবদল বিক্ষোভ মিছিল করে এ সময় তারা ভোট বর্জনের লিফলেট বিতরণ করে।

অন্যদিকে মহানগর বিএনপির অপর একটি দল নগরীর বাজাররোড এলাকায় সকাল ১০টায় লিফলেট বিতরণকালে পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

এ সময় পুলিশের ধাওয়ায় নগরীর ১৩ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব হাফিজুর রহমান তারেককে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপি সদস্য ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ সরকারের পদত্যাগ ও তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দিয়ে জনগণের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সরকার বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com