• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

৭ জানুয়ারি আওয়ামী লীগের দলীয় কাউন্সিল : মোস্তফা জামাল

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৮:৩৫
আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৮:৩৫

98885696 3

৭ জানুয়ারি আওয়ামী লীগের দলীয় কাউন্সিল : মোস্তফা জামাল

নিউজ ডেস্ক
গণতন্ত্র ও জাতীয় নির্বাচনের নামে একটি প্রহসন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, বাংলাদেশের বুকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অদ্ভুত নাটক। এটাকে আমরা বলবো- আওয়ামী লীগের দলীয় কাউন্সিল। যার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি।

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, ভারতের মতো একটি আগ্রাসনবাদী শক্তি এই সরকারের মদদ যোগাচ্ছে। এ কারণে আমাদের সামনের দিনের আন্দোলনে আরো সুদূরপ্রসারী চিন্তাভাবনার মাধ্যমে বিবেচনায় নিতে হবে। বস্তুতপক্ষে এই নির্বাচন শুধু আওয়ামী লীগের দ্বারা নয়; বরং তাদের যারা লালনকর্তা, তাদের যারা প্রটেকশন দেয় সীমান্তের ওপার থেকে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে নির্বাচন।

মোস্তফা জামাল বলেন, নির্বাচন হবে না, এটাকে হতে দেয়া হবে না। যদি তারপরও নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন করে, আপনারা মন খারাপ করবেন না। কারণ এই সরকার টিকতে পারবে না।

তিনি বলেন, আন্তর্জাতিক টানাপোড়নের মধ্যে আমাদের দক্ষিণ এশিয়ায় যে খেলা শুরু হয়েছে। তার মধ্যে এত সহজে এই খেলায় কারো ভাগ্য নির্ধারণ হয়ে যাবে তা আমি বিশ্বাস করি না। এ কারণে আমাদের একটা দীর্ঘ সময়ের আন্দোলন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিসপের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। এছাড়া আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি কারী আবু তাহের পাটোয়ারী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com