• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাকৃবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ২:৩৩
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ২:৩৩

বাকৃবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম-খুন, পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে র‍্যালি করে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইয়াছিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১নং গেইটে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর স্লোগানে রাজপথ মুখরিত হয়।

মিছিল শেষে ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, ‘দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম-খুন, পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করে কিংবা অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতন করে এই অবৈধ সরকার বাকশাল কায়েম করতে চাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে সবসময় সোচ্চার রয়েছে। দেশনায়ক তারেক রহমানের ডাকে চলমান অসহযোগ আন্দোলনে জয়ী হয়েই আমরা ঘরে ফিরব, প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গিকার।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com