• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

প্রেম-বিয়ে নয়, কাজের মধ্যেই থাকতে চান নুসরাত ফারিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ৯:০৪
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ৯:০৪

প্রেম-বিয়ে নয়, কাজের মধ্যেই থাকতে চান নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বুধবার (৩ জানুয়ারি) নতুন বছরের প্রথম কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেত্রী। একটি শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়েই ফারিয়ার ২০২৪’র যাত্রা শুরু হচ্ছে।

ফারিয়ার কথায়, আগামীকাল (৩ জানুয়ারি) নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করছি। এটি নির্মিত হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম থেকে। আরও কিছু কাজ নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে জানাব।

নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, নতুন বছর ঘিরে অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। তবে এ বছর মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। আমি যে ধরনের কাজ গতানুগতিক করি, তা থেকে বেরিয়ে আসতে চাই। ভক্ত-দর্শকদের আরও ভালো কিছু কাজ উপহার দিতে চাই। বলা যায়, ভিন্ন ধারার কাজ। যা দর্শকদের সঙ্গে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দেবে।

এই চিত্রনায়িকা আরও বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিনেমার কাজ শুরু হবে। এর মধ্যে নতুন ও পুরনো (যেসব সিনেমার কাজ বাকি আছে) কাজ থাকবে। পাশাপাশি নতুন গান ঘিরেও বেশ কিছু পরিকল্পনা হাতে আছে।

অভিনয়ের বাইরে ফারিয়ার ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, এ বছর অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম-বিয়ে- এমন কোনো সম্পর্কেই জড়াতে চাই না। বিয়ের চিন্তা-ভাবনা করলেও সেটি আগামী বছর। আমি জানি, এ বছরও বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম; চলতি বছর বিয়ের কোনো পরিকল্পনাই নেই। ২০২৪ সালটি শুধুমাত্র কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।

এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। এটি নির্মাণ করেছেন দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমায় ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com