• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ২০

প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ১:৪৭
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ১:৪৭

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাঁধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ৫ পুলিশসহ ২০ জন আহত হন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর কর ছাত্রদল নেতাকর্মীরা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার দে জানান, দুপুরে ছাত্রদলের একদল কর্মী মিছিল নিয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। যারা এ হামলা ও নাশকতার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।