• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ কাল

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ২:৪৯
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ২:৪৯

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ কাল

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।