• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বয়স হয়ে গেছে, এটাই আমার শেষ নির্বাচন : সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১০:২০
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১০:২০

9669696 4

বয়স হয়ে গেছে, এটাই আমার শেষ নির্বাচন : সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

জেলা প্রতিনিধি, সিলেট

সিলেট ৬ আসনে নৌকার প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ১৯৯১ সাল থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থন পেয়ে বার বার নির্বাচিত হয়েছি। আমার বয়স হয়েছে, এটি আমার শেষ নির্বাচন। আশা করি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ৭ জানুয়ারি আপনাদের রায় আমার পক্ষে থাকবে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে নির্বাচনী জনসভায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসী সে উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। আগামী পাঁচ বছর হবে উন্নত দেশে যাত্রার পাঁচ বছর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পাঁচ বছর।

একটি বিশেষ মহল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জড়িয়ে সভা সমাবেশে কুৎসা ছড়াচ্ছে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, তফসিল ঘোষণার পর থেকে একটি বিশেষ মহল সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্ত করে আসছে। নির্বাচনে কয়েকদিন পূর্বে থেকে তারা আমাকে জড়িয়ে সভা সমাবেশে নানা মিথ্যাচার করছে। বিয়ানীবাজারবাসী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এসব মিথ্যাচারের জবাব দেবেন।

তিনি আরও বলেন, সিলেট-বিয়ানীবাজারে ছয় লেনের মহাসড়ক, গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণে চার লেনের মহাসড়ক স্থাপনসহ কুশিয়ারা নদীর বহরগ্রাম-শিকপুর ব্রিজ নির্মাণ ও নদীর ছয় কিলোমিটার অংশের ভাঙন রোধের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অসমাপ্ত কাজগুলো করতে আপনাদের সমর্থন আমার একান্ত প্রয়োজন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ সমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য জাকির হোসেন, পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, হোসেন মুরাদ চৌধুরী, জালাল উদ্দিন, জহুর উদ্দিন ও মোহাম্মদ আমান উদ্দিনসহ বিয়ানীবাজার উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com