• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৭:০৬
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৭:০৬

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

বরিশাল প্রতিনিধি

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে সপ্তাহব্যাপি ১লা জানুয়ারী থেকে ৭ই জানুযারী পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচি উপলক্ষে বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কমপাউন্ড চত্বরে মানববন্ধনের ন্যায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।

বুধবার (৩ জানুয়ারী) কেন্দ্রীয় সপ্তাহব্যাপি কর্মসূচির ৩য় দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিএনপি পন্থি আইনজীবীরা বলেন, আগামী ৭ই জানুয়ারী শেখ হাসিনা বর্জন সহ নির্বাচনের দিন ঘরে থেকে পরিবার সদস্যদেরকে সময় দিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখান করার আহবান জানিয়ে আদালত প্রাঙ্গনে শ্লোগান দেয়।

বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মহসীন মন্টু সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সাবেক সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, বরিশাল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ। ফোরামের সহ-সভাপতি, এ্যাড.কাজী এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড.শহীদ হোসেন, এ্যাড.সাদিকুর রহমান লিংকন, সহ সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড.কাজী বশির উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির মাসউদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট সরোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহানুর খানম, অ্যাডভোকেট আনিসুর রহমান, এডভোকেট কাজী মোখলেচুর রহমান, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবু, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট জাকির হোসেন, এডভোকেট সাঈদ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com