• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যশোরের বাঘারপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৭:০১
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৭:০১

98885 1

যশোরের বাঘারপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক

আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতারা।

বুধবার ৩ জানুয়ারী জেলার বাঘারপাড়া উপজেলার না‌রি‌কেল বা‌ড়িয়া ইউ‌নিয়‌নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে ‘তামাশা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফের ক্ষমতায় থাকতে এই নির্বাচনী তামাশার আয়োজন করেছে। সরকারের এই তামাশা সম্পর্কে জনগণ অবগত।

এসময় জনগন‌কে আহবান ক‌রে ভোটারদের বলব, আপনারা এ নির্বাচনী তামাশার অংশ হবেন না। ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক টি এস আইয়ুব সহ বাঘারপাড়া উপজেলা এবং নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com