• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে এ্যাবের লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ১১:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ১১:৫৭

রাজধানীতে এ্যাবের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে শান্তি নিকেতন ও নিকেতন বাজারে দোকানদার, পথচারীসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় এ্যাবের নেতাকর্মীরা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না। আগেই নির্ধারণ করা হয়েছে কে এমপি হবেন। এখন শুধু ফলাফল ঘোষণা বাকি। সুতরাং আপনারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। ওইদিন সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে পরিবারের সদস্যদের সময় দিবেন।

এ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব কে এম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী এ টি এম তানবির-উল হাসান তমাল, প্রকৌশলী শাহজাহান আলী, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, প্রকৌশলী গোলাম রহমান রাজীব, প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী মুক্তাদির বিল্লাহ্ প্রমুখ।