নিউজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন-
টাঙ্গাইল জেলা ওলামা দলের আহবায়ক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন সিদ্দিকী, টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলা বিএনপির সদস্য মো. আজাহারুল ইসলাম লাবু, মো. আবুল হোসেন আবু, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাদমান আনোয়ার রবিন এবং নাগরপুর উপজেলাধীন মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন খান রাজা।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান এবং শ্যামনগর উপজেলার অন্তর্গত ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা বেলালী টুটুল।

