• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৮:৪২
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৮:৪২

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জন ও বিএনপির ডাকে আগামীকালের ৪৮ ঘন্টা হরতাল সফলে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ২টি স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল হয়। এসময় নেতাকর্মীরা চলমান অসহযোগ আন্দোলন সফল ও সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে রাজধানীর মতিঝিল আরামবাগ মোড় থেকে ফকিরাপুল কাচাবাজার পর্যন্ত এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরামবাগ মোড় পর্যন্ত মশাল মিছিল মিছিল হয়েছে।

নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলগুলোতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এসএম সায়েম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ মহানগর সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com