• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচন নিয়ে ওআইসির সাথে আ’লীগের বৈঠক

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৩:৩৩
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৩:৩৩

নির্বাচন নিয়ে ওআইসির সাথে আ’লীগের বৈঠক

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সাথে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার সকালে রাজনাধীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিন সদস্যের ওআইসির প্রতিনিধি দলের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্বে দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নেতৃত্বে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস