• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গভীররাতে ঢাকা মহানগর বিএনপির শীর্ষনেতাদের বাসায় পুলিশের অভিযান, নবী আটক

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ২:৪৭
আপডেট: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ২:৪৭

গভীররাতে ঢাকা মহানগর বিএনপির শীর্ষনেতাদের বাসায় পুলিশের অভিযান, নবী আটক

নিউজ ডেস্ক
শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের আটকের জন্য তাদের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীকে।

এছাড়াও পুলিশ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের দোলাইপাড় এবং জুরাইনের বাসভবন, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হকের বাড্ডার বাসভবন এবং যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতির কাফরুলের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম জানান, গভীররাতে আমার তিনটি বাইড়তেই পুলিশ তান্ডব চালিয়েছে। ইতোমধ্যে আমার ড্রাইভার ও দারোয়ানকে আটক করেছে পুলিশ। কয়েকদিন আগে নতুন নিয়োগ দেওয়া দারোয়ানকেও গত গভীররাতে মারধর করে আটক করে নিয়ে যান।

মহানগর দক্ষিণের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান জানান, গত গভীররাতে ঢাকা মহানগর বিএনপির অনেক নেতার বাসায় তাদের আটকের জন্য পুলিশ তল্লাশি চালায়। তল্লাশীকালে নেতাদের বাড়ীতে পুলিশ ভাংচুর চালায় বলে অনেক আমাদের কাছে অভিযোগ করেছেন।