• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পাবনা-২ সকাল ১০টার মধ্যেই ব্যালট বাক্স ভর্তি, অভিযোগ ডলি সায়ন্তনীর

প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১২:২০
আপডেট: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১২:২০

985696

পাবনা-২ সকাল ১০টার মধ্যেই ব্যালট বাক্স ভর্তি, অভিযোগ ডলি সায়ন্তনীর

নিউজ ডেস্ক
পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বিভিন্ন কেন্দ্রে জোরপূর্বক নৌকায় ভোট নেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনএম প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ভোটগ্রহণ শুরুর পর সকাল সোয়া ১০টার দিকে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন। এ সময় তিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্রটিতে সকাল ১০টার মধ্যেই ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে।
লাইভে ডলি সায়ন্তনীর সঙ্গে অপর এক ব্যক্তি জোরপূর্বক ভোট নেবার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ভোটারদের হাতে নৌকা প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত কাগজ দেয়া হচ্ছে। ভোটাররা সেই কাগজ হাতে কেন্দ্রে আসছেন। কেন্দ্র থেকে স্থানীয় গ্রাম প্রধানরা তাদের নৌকায় ভোট দিতে বলছেন। একইসঙ্গে প্রকাশ্যে ব্যালট পেপার ভাঁজ করতে বলছেন।
লাইভে ডলি সায়ন্তনী এমন ভোট বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে যে সকল কেন্দ্রে এভাবে ভোট নেয়া হয়েছে, সেই কেন্দ্রগুলো বন্ধের দাবি করেন।

ফেসবুক লাইভের পর যোগাযোগ করা বলে ডলি সায়ন্তনী বলেন, অধিকাংশ কেন্দ্রেই জোরপূর্বক ভোট নেয়া হচ্ছে।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি কেন্দ্রে সকাল ১০টার মধ্যেই ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। এভাবে চললে এটাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যায় না। আমরা এমন ভোট বন্ধ চাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে এই আসনের নৌকার প্রার্থী ও বর্তমান এমপি আহম্মেদ ফিরোজ কবির বলেন, আন্দাজে এমন অভিযোগ দিলে চলবে না। সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। কোনো কেন্দ্রেই জোরপূর্বক ভোট নেয়া হচ্ছে না। আর জোরপূর্বক ভোটের অভিযোগ করলে সেটা আমার দিকে নয়, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, তিনি (ডলি সায়ন্তনী) একটি কেন্দ্রের সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। কোনো প্রকার অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোন প্রকার ছাড় দেয়া হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com