• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমি জয় বাংলার লোক : শাহজাহান ওমর

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ২:২১
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ২:২১

আমি জয় বাংলার লোক : শাহজাহান ওমর

নিউজ ডেস্ক
নিজেকে জয় বাংলার লোক বলে পরিচয় দিয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান ওমর।

দ্বাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর বলেন, ‘মূলত আমি জয় বাংলার লোক’।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। নেত্রী আমাকে ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।