• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

নিয়তির ফুল : শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ৮:২২
আপডেট: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ৮:২২

নিয়তির ফুল : শহীদুল্লাহ ফরায়জী


হে বন্ধু
ইতিহাসের জমিনে
না থাক আমার পদচিহ্ন,
আমাকে দান করো
মহৎ কান্নার রোল।
প্রেমের দায়ে
দণ্ডপ্রাপ্ত আমি একূল-ওকূল
তুমি আমার নিয়তির ফুল।

বন্দী ক’রে দাও
চেতনার আকাশ
গোলাপের বাগান করো তছনছ
করো চিরতরে বিনাশ,
তবু তোমাতেই আকুল
তুমি আমার নিয়তির ফুল।

দুরাশার আলিঙ্গনে
বিচ্ছিন্ন দু’জনে
তবুও ভালোবাসা
সংগোপনে হানা দেয় মনে,
এক জীবনে
কতো আর হবো ব্যাকুল!

তুমি ছাড়া চিরকাল কাঁদতে হবে-
তুমি নেই, ঠাঁই নেই
স্বপ্নেরা উড়ে যায় নিমিষেই,
তুমি আর আমি
সবই তো তোমারই,
পুনরুত্থানের পর
পার্থক্য মুছে যাবে
বন্ধ হবে কান্নার রোল
তুমি আমার নিয়তির ফুল।

faraizees@gmail.com