• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার জয়ী

প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ১০:৩৪
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ১০:৩৪

ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার জয়ী

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহণ শেষে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম।

শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণে বেশি ভোট পাওয়ায় তিনি জয়লাভ করেন। নিলুফার আনজুম জয়ী হওয়ায় জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়াল ২২৩ জনে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট।

আগে অন্যান্য কেন্দ্রে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। শনিবার পেয়েছেন ৩৫৫ ভোট।

৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় এই আসনের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ বাতিল করে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ৭ জানুয়ারি ভোট হয় ২৯৯ আসনে। ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ফল স্থগিত রাখা হয়েছিল। নওগাঁ-২ আসনে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com